বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইভটিজিংয়ের দায়ে একজনকে কারাদণ্ড এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার চুপাইর, জামালপুর, পিপুলিয়া এবং নাগরী ইউনিয়নের দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলমকে (৪২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের আব্দুল মালেকের মো. আতিক (৪৮) ও একই ইউনিয়নের 
দারকাভাংগা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমানকে (৪৮) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র/কা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.