বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

স্থানীয়দের বরাত ওসি জানান, সকালে বিল থেকে মাছ ধরে বিক্রির জন্য তার এক বন্ধু শরীফের বাড়ির জন্য মাছ দিতে রওনা দেন জাকির। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র/কা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.