সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩, কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









