শুক্রবার, ০১ মে ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে নিউজ পোর্টাল বন্ধে এসএমপির গণবিজ্ঞপ্তি বাতিল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

সিলেটে নিউজ পোর্টাল বন্ধে এসএমপির গণবিজ্ঞপ্তি বাতিল

সমালোচনার মুখে সিলেটে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে গণবিজ্ঞপ্তি জারির মাত্র ১৬ ঘণ্টার মধ্যে তা বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত নতুন গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধ্যম সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।

ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এমতাবস্থায় ৪৮ ঘন্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি/বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পোর্টালের কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে সিলেট নগরবাসীকে অনুরোধ করা হলো।’

গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই এর বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।

সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদান ও বন্ধ করার এখতিয়ার তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এমন বিজ্ঞপ্তি জারি পুলিশের এখতিয়ার বর্হিভূত বলেও মন্তব্য করেন তারা।

রা/সি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.