শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কথিত সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:১৭ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৭:১৭ পিএম

কথিত সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ও শ্রমিক কল্যাণ সংস্থা।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, আলামিন সরদার একটি অনলাইন পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। 

এছাড়া সে গুপ্ত স্থানে থেকে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তাসহ সুনামধন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মনগড়া সংবাদ পরিবেশন করে টাকা আদায়ের চেষ্টা করে আসছে। এ ঘটনায় এর আগে জেলার বিভিন্ন  থানায় কয়েকটি মামলা হয়েছে তার নামে। বর্তমানে তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্বেও পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

আলামিনের এসব কর্মকাণ্ডকে ‘সাংবাদিকতার নামে সন্ত্রাস’ বলে উল্লেখ করে বক্তারা আরো বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং কর্মসংস্থানের ওপরও ঝুঁকি তৈরি হচ্ছে।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে আলামিন সরদারসহ তার মদত দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত আলামিন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদ প্রকাশ করলে চরিত্র হননের হুমকি দেন।

সা/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.