রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ও আহতদের কোনো নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। 

সংঘর্ষের সময় ইউনিক পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.