রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

মমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা পর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার শিশু বিভাগ ইউনিট একে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার শিশু বিভাগ ইউনিট একের ওয়ার্ডের ব্যাড (ফোম) রাখার কক্ষে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই ধোয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের, দুই-তিন-চার-পাঁচ-ছয় তলাসহ উপরের শতশত রোগী নিচে নেমে আসে। রোগীরা বর্তমানে হাসপাতাল প্রাঙ্গন ও সামনের সড়কে অবস্থান নিয়েছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের দুই-তিন-চার-পাঁচ-ছয় তলা পর্যন্ত রোগীদের বিছানা ও অন্যান্য জিনিষপত্র পড়ে আছে, নামতে না পেরে অনেক রোগী সিড়ি ও বিভিন্ন তলার ফ্লোরে অবস্থান নেয়। 

শিশু ওয়ার্ডে ভর্তি তাসকিনের (৩) মা পারুল বেগম বলেন, হঠাৎ ধোঁয়া দেখতে পাই। আতঙ্কে ছেলেসহ অন্যান্যদের নিয়ে তাড়াহুড়া করে নিচে নেমে আসি।

শিশু মাহমুদার (১১) মা মালেকা বলেন, সকালে ভর্তি হয়েছি। হঠাৎ ধোঁয়া দেখে দৌড়ে নিচে নেমে আসি। আমার জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। আগুন লাগার পর একটি গেইট বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন বলেন, কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে তদন্ত করে পরে বলা যাবে। নতুন বিল্ডিংয়ের রোগীদের পুরাতন বিল্ডিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালে কর্মরত সকল আনসার পুলিশ সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। যেন কোন চুরির ঘটনা না ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পুণ্য চন্দ্র মুৎসুদ্দি বলেন, হাসপাতালের ৬ তলায় একটি ফোম (বিছানা) রাখার কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়। তবে, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.