মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে অর্ধশত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:০১ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১০:০১ এএম

ফরিদপুরে অর্ধশত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (০৪ মে) দুপুরে সদর উপজেলার শোভারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ স্বাধীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে কমলা রঙের ৫০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শি/চ/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.