মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:০৫ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১০:০৫ এএম

গোপালগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক শ্রমিক।

সোমবার (০৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর এলাকায়  ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

ওসি মো: রিয়াদ মাহমুদ জানান, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটছিলো সহিদুল ইসলাম। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অপর এক শ্রমিক আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নু/গো/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.