মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ত্রিশাল কালির বাজারে গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৩৩ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১০:৩৬ এএম

ত্রিশাল কালির বাজারে গাঁজাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে দুই মাদক কারবারি। ত্রিশাল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের সরাসরি দিকনির্দেশনায় এক সফল অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গত রবিবার (৩ মে)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল কাঠাল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। কাঠাল সাকিনস্থ বইলর টু কালির বাজারগামী রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর এই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি মাদক ব্যবসায়ীদের।

​​তল্লাশি চালিয়ে পুলিশ আসামিদের হেফাজত থেকে আনুমানিক ৬,০০০ টাকা মূল্যমানের ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - ​১. মো, মুক্তার ফকির (৪০), ধলাইমান ফকিরবাড়ী এলাকার ইয়াকুব আলী ফকিরের ছেলে ও শ্রী অপু চন্দ্র বর্মন (২২),  নলচিরা ঝালুপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মনের ছেলে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।  ৪ মে সকালে পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মেদ বলেল -  " সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে ত্রিশাল থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমরা মাদকের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। অপরাধী যে-ই হোক, আইনের হাত থেকে রেহাই পাবে না। জনস্বার্থে আমাদের এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​ত্রিশাল থানা পুলিশের এই তড়িৎ পদক্ষেপ ও সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন ইতিবাচক ভূমিকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.