মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি বড়লেখা থানার মনিরুজ্জামান খান

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৪৮ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১০:৫০ এএম

মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি বড়লেখা থানার মনিরুজ্জামান খান

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান।
গত এপ্রিল ২০২৬ মাসে সামগ্রিক কর্মতৎপরতা, পরোয়ানা তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেল্লাল হোসাইন তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে বড়লেখা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুলিশের সদর দপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তার এ সাফল্যের মূল্যায়ন করে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ওসি মনিরুজ্জামান খান বলেন, “এই অর্জন বড়লেখা থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। উপজেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মা/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.