যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ গতকাল সোমবার সন্ধ্যায় জেলার মাদারগঞ্জ উপজেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এন আগে মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলন্দহ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ এবং উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীসহ প্রমুখ যোগ দেন।
২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে যান জামিল আহমেদ লিমন। গত ১৬ এপ্রিল লিমন ও আরেক ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পুলিশ ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে এবং তার রুম মেটকে গ্রেপ্তার করে।
নিহতের বাবা জহুরুল হক জানান, লিমন যথাক্রমে ২০১৪ ও ২০১৬ সালে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর লিমন পিএইচডি ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
সোমবার সকালে একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামালপুরে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মরদেহ পৌঁছানোর পর বাবা-মা, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









