মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে ঘুষ দাবি করলে অভিযোগের আহ্বান গণপূর্ত প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০১:০৩ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০১:০৩ পিএম

পিরোজপুরে ঘুষ দাবি করলে অভিযোগের আহ্বান গণপূর্ত প্রতিমন্ত্রীর

পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত অনুদান সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শতভাগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায় অনুযায়ী পিরোজপুর জেলার (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) উপজেলা অধীনস্থ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতাসহ সকল ধরনের সরকারি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবায় নিয়োজিত কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধি যদি এসব ভাতার বিনিময়ে টাকা, ঘুষ বা উৎকোচ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.