নরসিংদী জেলা কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও তিন হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক ভিপি শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব বাবু দীপক বর্মন প্রিন্স ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েলের যৌথ সঞ্চালনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রথম পর্বে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি খায়রুল কবির খোকন।
দ্বিতীয় পর্বে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি এড. শিরিন সুলতানা।
খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। তাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনার নির্দেশে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটক রেখে খালেদা জিয়ার খাবারের সাথে বিষ মিশিয়ে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাকে। একজন গৃহবধূ হয়েও যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই তিনি বাংলাদেশের হাল ধরেছেন। দেশনেত্রীর সৃজনশীল চিন্তা, অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে খালেদা জিয়ার ভূমিকা এবং হিংসা-প্রতিহিংসার রাজনীতি না করে বেগম খালেদা জিয়া মানবিক এবং গণতান্ত্রিক চিন্তা চর্চাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃতে দেশের জনগণের ভোটে সরকার গঠন করার লক্ষ্যে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ মার্কায় এ নির্বাচনে জনগণ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবে।’
এছাড়া আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল ও সহসভাপতি বিজি রশিদ নওশের, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদুল হোসেন চৌধুরী সুমন, নরসিংদী কলেজের সাবেক জিএস শরিফ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি নেতা জাকারিয়া কবির, জেলা মহিলা দল সেক্রেটারি ছালমা আক্তার স্বপনা, জেলা যুবদলের সহসভাপতি আলমগীর হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা জিসাস সভাপতি শাহাদৎ হোসেন স্বপন, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদা আক্তার জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শিপলু সরকার, জেলা মহিলা দল সাবেক সহসভাপতি ও জিসাস সহসভাপতি ডা. বিউটি সরকার, রায়পুরা পৌরসভা কৃষক দলের নেতা রুবেল মিয়া প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর উলামা দলের আহবায়ক মুফতি আল আমিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









