মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন আসামি পালিয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফাহমিদ শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। এ ঘটনায় মনির (৩৫) নামে এক মাদক কারবারি পলাতক রয়েছে।

ওসি জানান, উভয় ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

র/কা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.