মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেঘনায় নৌকাডুবি: ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

মেঘনায় নৌকাডুবি: ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে শিপন মালথিয়ার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিপন মালথিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম মালথিয়ার ছেলে। একই ঘটনায় নিখোঁজ অপর জেলে জুয়েল সরদারের (২১) এখনও কোনো খোঁজ মেলেনি, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের তীব্রতায় একটি মাছধরা নৌকা ডুবে গেলে শিপন মালথিয়া ও জুয়েল সরদার নদীতে নিখোঁজ হন।

তিনি বলেন, “ঘটনার পর থেকেই নৌ-পুলিশ, প্রশাসন ও স্থানীয় জেলেরা যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে আসছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও স্রোতের কারণে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।”

পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, নিখোঁজ জুয়েল সরদারকে উদ্ধারে এখনও মেঘনা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 

স্থানীয়রা বলছেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে নদীতে থাকা জেলেরা প্রায়ই এমন ঝুঁকির মুখে পড়েন, যা নৌযান দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

অ/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.