মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার (ওসি) মো. মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতনিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অ/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.