মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে খামারিদের মাঝে উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:১৪ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৫:১৪ পিএম

পার্বতীপুরে খামারিদের মাঝে উপকরণ বিতরণ

পার্বতীপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ডেইলি প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার এবং পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খামারিদের মাঝে উপকরণ বিতরণ করেন। এর মধ্যে ছিল ২০ লিটারের দুইটি মিল্ক ক্যান, একটি বালতি, চারটি দুধ মাপার পট, একটি জোড়া গামবুট, একটি জোড়া হ্যান্ড গ্লোভস, একটি ডিজিটাল টেম্পারেচার হাইগ্রোমিটার এবং একটি টিট ডিপিং কার্ড।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার জানান, পর্যায়ক্রমে মোট ৭২০ জন সুফলভোগী খামারিকে একই ধরনের উপকরণ প্রদান করা হবে।

পা/পা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.