নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিতে বিশ্বব্যাপী ১০ লাখ কর্মী নিয়োগের দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতাল চত্বরে দিবসটি উপলক্ষ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমীন লিজা, স্টাফ নার্সসহ ডিপ্লোমা ইন মিডওয়াইফ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, প্রসুতি মাতার নিরাপদ সন্তান প্রসব ও নবজাতকের সেবায় মিডওয়াইফ সেবিকাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই এই পদে জনবল বাড়ানো এখন সময়ের দাবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









