মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় উদ্ধারকৃত মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম

কুষ্টিয়ায় উদ্ধারকৃত মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৩৫টি স্মার্টফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব ফোন তুলে দেওয়া হয়। 

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ফোনগুলো হস্তান্তর করেন। 

ফোন হাতে পেয়ে ভুক্তভোগীদের মুখে আনন্দের হাসি দেখা যায়। অনেকেই তাদের হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পাবেন বলে আশা ছেড়ে দিয়েছিলেন। 

পুলিশ সুপার বলেন, “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। রাস্তায় চলাচলের সময় বা জনাকীর্ণ স্থানে অসতর্কতার সুযোগ নেয় ছিনতাইকারী ও চোরচক্র।”

তিনি আরো বলেন, “মোবাইল চুরি বা হারিয়ে গেলে কালক্ষেপণ না করে দ্রুত থানায় জিডি করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এগুলো উদ্ধার করতে সক্ষম হচ্ছি। ভবিষ্যতে মোবাইল চোর ও অসাধু চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাইবার সেল তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব ফোন উদ্ধার করে।

কু/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.