মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, আহত ৩

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, আহত ৩

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। 

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, “তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলার ঘটনায় তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজন নারায়ণগঞ্জে চিকিৎসা নিচ্ছেন।”

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “র‍্যাব একটি আলাদা সংস্থা। তারা সেখানে কী অভিযানে ছিল, সেটি তারাই ভালো বলতে পারবে। এ বিষয়ে আমাদের কাছে তেমন তথ্য নেই।”

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশের একটি দলকেও ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ই/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.