মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আন্তঃজেলার ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

আন্তঃজেলার ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গভীর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নির্জনতায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৪ মে) দিবাগত গভীররাতে এ অভিযান চালায় পুলিশ। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল বাগান (রাগামারা বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাদিয়া কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধরা পড়ে দুই ডাকাত।

গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহের ত্রিশালে মৃত আব্দুল কুদ্দুছের ছেলে নবী হোসেন (৩৩) এবং একই এলাকার মো. কিতাব আলীর ছেলে মো. শামীম (২৮)।

গ্রেপ্তারকৃত নবী হোসেনের বিরুদ্ধে ২২টি এবং শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। তারা দুজনেই এলাকার চিহ্নিত অপরাধী এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে আসছিল।

অভিযানে আসামিদের কাছ থেকে ১৩ গ্রাম বাদামী হেরোইন (যার আনুমানিক দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা) এবং একটি বড় রামদা, এসএস রড, লোহার পাইপ, তালা কাটার প্লাস ও কাটার, বড় সেলাই রেঞ্জ, হাতুড়ি এবং শক্ত রশি। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​​এই ঘটনায় ত্রিশাল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ত্রিশাল পুলিশ সর্বদা সজাগ ও বদ্ধপরিকর।

আ/ত্রি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.