মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হিজলায় ইয়াবাসহ নারী আটক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৮:১৮ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৮:১৮ পিএম

হিজলায় ইয়াবাসহ নারী আটক

বরিশালের হিজলা উপজেলায় ৫৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে হিজলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতের নাম তাসলিমা বেগম। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৫৫২ পিস বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা তাসলিমা বেগম এবং তার ছেলে হুমায়ূন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমা বেগমকে হাতেনাতে আটক করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে হিজলা থানা পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘মাদক নির্মূলে হিজলা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক তাসলিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ/ব/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.