মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে আটক ৩

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে আটক ৩

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে একটি সংঘবদ্ধ দালালচক্র দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে আসছিল। তারা রোগীদের নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার নাম করে অর্থ আদায় করছিল বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, “সরকারি হাসপাতালের ভেতরে বা আশপাশে দালালচক্রের কোনো স্থান নেই। রোগীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো ধরনের অনিয়ম, দালালি বা প্রতারণা বরদাশত করা হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।” পাশাপাশি পর্যায়ক্রমে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

অ/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.