মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুন্দরবনের পর্যটকদের উপর হামলা ও দস্যুতার অভিযোগে আটক ২

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:২৪ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৯:২৪ পিএম

সুন্দরবনের পর্যটকদের উপর হামলা ও দস্যুতার অভিযোগে আটক ২

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও দস্যুতার চেষ্টার ঘটনায় দুই দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলো, রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।

মঙ্গলবার (৫ মে) কোস্টগার্ড পশ্চিম জোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সোমবার (৪ মে) সকালে দাকোপ উপজেলার ঢাংমারী খালে সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের উপর হামলা ও লুটপাট এর উদ্দেশে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে দুই দূর্বৃত্ত রিসোর্টের কক্ষে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। রিসোর্ট কর্তৃপক্ষের এ অভিযোগের প্রেক্ষিতে ভিডিও ফুটেজ পর্যালোচনার পর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে সোমবার বিকালে তাদের আটক করে।”

আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুন্দরবন সংলগ্ন এলাকায় বনদস্যু দমন ও সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। 

মি/শ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.