সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ত্রিশালে অভিযানে ৪৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:০৭ এএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৯:০৭ এএম

ত্রিশালে অভিযানে ৪৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে ২০২৬) রাতে ত্রিশাল থানার একটি টিম উপজেলার ০৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা রাস্তার উপর থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোছা মিয়া (৪৫) কে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মোছা মিয়া ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ত্রিশাল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.