সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

আপডেট: ১১ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

গুরুদাসপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাদক, জুয়া, ছিনতাই ও ডাকাতিবিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুরুদাসপুর থানা পুলিশ জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- পৌরসভার চাঁচকৈড় কাচারীপাড়ার মৃত আশকান ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৫০), খামারনাচকৈড় এলাকার হযরত মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল (৪০), সোবহান মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল (২২), গারিষাপাড়া এলাকার মৃত আসাদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং মধ্যমপাড়ার আবু বক্কারের ছেলে মোবারক মণ্ডল (২৬)।

রায় ঘোষণার পর রাতেই তাদের জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “মাদক, জুয়া, ছিনতাই ও চুরির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

সা/গু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.