বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে ৮৩০ খামারির মাঝে ডেইরি উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৩:২১ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৩:২১ পিএম

চিরিরবন্দরে ৮৩০ খামারির মাঝে ডেইরি উপকরণ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৮৩০ জন ডেইরি খামারির মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন্নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যরা।

প্রাণিসম্পদ দপ্তর জানায়, উপজেলার ১২টি ইউনিয়নের ২২টি ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের মাঝে মিল্ক ক্যান, মিল্ক বাকেট, মেজারিং পট, টিট ডিপিং কাপ, হ্যান্ড গ্লাভস, থার্মোমিটার ক্লক ও গামবুট বিতরণ করা হয়েছে। পাশাপাশি খামারিদের টিকা, কৃমিনাশক ও অন্যান্য প্রণোদনা সহায়তাও দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে দুধ উৎপাদন বাড়বে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন।

স্থানীয় খামারিরা সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এতে টেকসই ডেইরি খামার গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।

কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.