বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৩:৩২ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৩:৩২ পিএম

সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উপজেলার সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ এর সদস্যরা। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০ টায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভারব্রীজের পশ্চিম পার্শ্ব এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ চাপাঁইনবাবগঞ্জ সীমান্ত হইতে সংগ্রহ করে মোটর সাইকেলে বহনপূর্বক সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে, র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
 

কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.