তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের ঐতিহাসিক সাফল্যের পর দক্ষিণ ভারতের রাজনীতিতে শীঘ্রই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রাজনীতিতে অভিষেক হতে চলেছে এমন গুঞ্জন ছড়িয়েছে। এমনকি তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে উপনির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনাও ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি বিজয় বা তৃষা—দু’জনেই নীরব।
বিজয়ের নবগঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার এই মাহেন্দ্রক্ষণে তৃষার বিজয়ের বাড়িতে উপস্থিতি এবং তার জন্মদিন ও নির্বাচনের ফলাফলের অভূতপূর্ব সংযোগ এই জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে।
শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, বিজয় নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই তৃষাকে পাশে চাইছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে, কিন্তু কখনওই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কেউই।
লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
সম্প্রতি তৃষার জন্মদিনে দক্ষিণী অভিনেত্রী লক্ষী মানচুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে। সেখানে বিজয়ের রাজনৈতিক সাফল্যের সঙ্গে তৃষার জন্মদিনের ‘ডবল সেলিব্রেশন’-এর ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন নেটিজেনরা।
সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন—দুই দুনিয়াই এখন এক সুতোয় বাঁধা। তৃষা সত্যিই রাজনীতিতে পা রাখবেন কি না, তা এখন সময়ই বলবে; তবে গুঞ্জন যে ক্রমেই জোরালো হচ্ছে, তা বলাই বাহুল্য।
সূত্র: সংবাদ প্রতিদিনদ ও ফার্স্ট পোস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









