বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যশোরে স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৫:২২ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৫:২২ পিএম

যশোরে স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ২৬টি স্বর্ণের বারসহ তিন স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে যশোর নড়াইল মহাসড়কে যশোর ৩ পাচারকারীকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

আটককৃতরা হলো, যশোর জেলার শার্শা থানাধীন রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬),একই জেলার চৌগাছা থানাধীন উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে গনি (৫৪) ও যশোর জেলার কোতয়ালী থানাধীন বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)। 

যশোর ৪৯ বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম এবং বাজার মূল্য ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ঢাকা হতে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে প্রাইভেটকারে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো বহন করছিল।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণপাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির আভিযানিক কার্যক্রমে স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়াসহ আটকৃতদের বিরুদ্ধে মামলা করে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হা/শা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.