বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি, বন্দরে কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৭:২৭ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৭:২৭ পিএম

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি, বন্দরে কঠোর নিরাপত্তা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ৩১ নম্বর শেডে বিস্ফোরক দ্রব্যদি সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনী লক্ষ্য করা যায়।

এরআগে, বুধবার (৬ মে) বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। পরে কাস্টমস কার্যক্রম শেষে বেনাপোল বন্দরে সংরক্ষণ করা হয়েছে। 

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য তিনটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক হওয়ায় চালানটি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে তা রাখা হয়েছে। শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”

ফা/য/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.