রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মাদ আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া হৃদয়মনি স্কুল সংলগ্ন একটি খালে ওই ড্রামটি ভাসছিল।

নিহত মোহাম্মাদ আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি ছিল এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.