শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী: শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ১০:৩০ পিএম

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে একটি বৃহৎ শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে। এই পার্কে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি জানান, দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনে ভবিষ্যতে আরও শিল্পনগরী গড়ে তোলা হবে।

শিল্পমন্ত্রী বলেন, “ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে উদ্যোক্তারা কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরীটি নির্মিত হচ্ছে, সেটি হবে মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী। ইতোমধ্যে বেশ কয়েকজন উদ্যোক্তা প্লট নিয়ে নতুন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।”

বেকারত্ব দূর করতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, প্রায় ৫০ একর জায়গাজুড়ে এই শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে। এখানে মোট ২৫১টি প্লট থাকবে, যেখানে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে।”

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বিষয়ে মন্ত্রী বলেন, “কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। দেশে প্রচুর আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হবে।”

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানাও পরিদর্শন করেন।

আ/ঠা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.