রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে রেলপথ অবরোধ

জামালপুর প্রতিদিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

জামালপুরে রেলপথ অবরোধ

জামালপুর সদর উপজেলা (পূর্ব) ও পৌর শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন। তারা কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করেন। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জামালপুর শহরের ফিশারি এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেছে।

এই কর্মসূচির ফলে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট জামালপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পরে বেলা ১টা ১০ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক গত বছরের ১৫ ডিসেম্বর  জামালপুর সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের ৫৪ সদস্য ও পৌর শাখা ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে সংগঠনের পদবঞ্চিত একাংশ নেতা-কর্মী এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন।

দুপুরে পদবঞ্চিত নেতা-কর্মীরা প্রথমে শহরের আজাদ ডাক্তার মোড় এলাকায় জড়ো হতে শুরু করেন। সেখান থেকে তারা ফিশারি এলাকায় গিয়ে রেললাইনে অবস্থান নেন এবং লাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এর ফলে ঢাকাগামী দেওয়ানগঞ্জের আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে তাদের সরিয়ে দিলে বেলা ১টা ১০ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

পদবঞ্চিত কয়েকজন নেতা অভিযোগ করেন, ছাত্রলীগের হাতে তারা নির্যাতিত হয়েছেন, সেই ছাত্রলীগ থেকে ওই দুটি কমিটি করা হয়েছে এবং তারা এই ভুয়া কমিটি বাতিলের দাবি জানান। তারা ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান বলেন, ‘অল্প কিছু লোক শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, যারা মূলত ছাত্রদলের সদস্য নন। তাদের অভিযোগগুলো মিথ্যা।’

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে ও সদর থানা–পুলিশ যৌথভাবে অবরোধস্থলে গিয়ে কথা বলে পদবঞ্চিত নেতা-কর্মীদের অবরোধ প্রত্যাহারে রাজি করান। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.