রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লালমনিরহাটের পাটগ্রামে ৩টি ‘ড্রেজার মেশিন’ ধ্বংস

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৩২ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৯:৩২ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ৩টি ‘ড্রেজার মেশিন’ ধ্বংস

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১০ মে) উপজেলার জগতবেড় ইউনিয়নে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগতবেড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৩টি মেশিন জব্দ ও বিনষ্ট করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট এ কোন মামলা দায়ের করা হয়নি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

নু/লা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.