রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় ফল উৎসব

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১০:২১ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ১০:২১ পিএম

সাতক্ষীরায় ফল উৎসব

সাতক্ষীরায় উৎসব মুখুর পরিবেশে হয়ে গেল ফল উৎসব।

রবিবার (১০ মে) বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ উৎসবের আয়োজন করা হয়।

নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরার সভাপতি মশিউর রহমান ফিরোজের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সাহা। 

নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি আব্দুল মোমিন, আকরামুল ইসলাম, সদস্য জিন্নাহ্, মিলন রুদ্র, হাবিবুর রহমান সোহাগ, হৃদয়, ইয়ারুল ইসলাম, কিশোর কুমার, রায়হান, সাঈদুর রহমান, আবু সাঈদ সরদার, জাহাঙ্গীর, গাজী হাবিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বৈশাখ ও জোষ্ঠ্য এই দুই মাসকে মধুমাস বলা হয়। এখন নানা রকম বাহারি ফল বাজারে। চাহিদা ও জনপ্রিয়তার শীর্ষে সাতক্ষীরার আম। এ জেলার আম পৌঁছে গেছে সারা দেশে। জেলার আমের এই সুনাম ধরে রাখতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে সাতক্ষীরা আরও এগিয়ে যাবে। জেলায় আমের একটি প্রসেসিং সেন্টার ও হিমাগারের দাবি জানান বক্তারা। 

সা/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.