আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলায় দুটি পৌরসভার মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ মোট তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন- বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ।
রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভায় মেয়র পদে এম জহিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








