কুমিল্লার বুড়িচংয়ে বৈধ কাগজপত্র ও নিজেদের দখলের জমি থাকার পরেও পেশীশক্তি, অর্থ ব্যয় দিয়ে দুই দাগের পিছনে থাকা জমির মালিকরা সামনের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার(১৩ মে) সকালে জমি দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন জমির মালিক বাবুল হোসেন।
অভিযোগে তিনি বলেন, কুমিল্লার বুড়িচং থানার নিমসার মাধবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সুলতান, মৃত আব্দুস সাত্তারের ছেলে রানা, জনি, স্বপ্না এবং আব্দুর রহিম মিয়ার ছেলে সুলতানসহ অজ্ঞাতনামা আরো অনেকে জমি দখল করতে আসেন।
তিনি আরো জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে নিমসার জুনাব আলী কলেজের পশ্চিম পাশের প্রথম জায়গাটি তার নিজের এবং পরের জায়গাটি পন্ডপের ওয়ারিশ রুহুল আমিনদের ও তার পরের জায়গাটি জমির উদ্দিনের ওয়ারিশ হারুন মিয়ার তারপরের জায়গাটি দখল করে আছেন রানা-জনি গংরা। এরপরেও সামনের দুই ধাপ পেরিয়ে আমার জায়গাটি দখলের চেষ্টা করছে তারা।
অভিযোগকারী বাবুল মিয়া বলেন, “বিগত ১৭ বছর ধরে এই জায়গা দখলের পায়তারা চলছিল এখন টাকার গরম, সন্ত্রাসীদের ভয় আর অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করছে প্রতি মূহুর্তে।”
বাবুল মিয়া আরো বলেন, “আমি কুমিল্লা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করিয়াছি এবং আমি ন্যায্য বিচার পাবো এটা আশাবাদী। ”
“এই মুহূর্তে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কুমিল্লার প্রশাসন, এমপি হাজী জসীম উদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আকুল আবেদন অতিদ্রুত জমি দখলদাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমাদের জীবনের নিরাপত্তা দিন।” যোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে রানা ও জনির মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, “যেহেতু বিষয়টি জায়গা-জমি সংক্রান্ত, আমরা চেষ্টা করেছি কোনো ধরনের হামলা এবং মারামারি যেন না হয়। উভয় পক্ষকে আদালতে যেতে বলা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









