দুম্বা হলো এক ধরনের বিশেষ জাতের ভেড়া যা মূলত মরুভূমি অঞ্চল বিশেষ করে মধ্যপ্রাচ্য সৌদি আরব,আফগানস্থান ও পাকিস্তানে বেশী পালন করা হয়। তবে যশোরের শার্শা উপজেলায় মরুভূমির এই দুম্বা বাণিজ্যিক ভাবে খামারে পালন করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা তাসলিম জোবায়ের। উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের রবিউল ইসলামের দাখিল পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী জোবায়ের দু বছর আগে ইউটিউব ভিডিও দেখে শখের বসে তার বাড়িতে ৭টি দুম্বা কিনে গড়ে তোলেন দুম্বার খামার।
মাত্র দুই বছর ব্যবধানে তার খামারে ছোট বড় মিলিয়ে এখন ৪০টি দুম্বা রয়েছে। দুম্বা পালনে তার এই তাক লাগানো সফলতায় বিস্মিত পরিবারসহ এলাকাবাসী। প্রতিমাসে পশুদের খাবার বাবদ লাখ টাকার উপড়ে খরচ হলেও জুবায়ের এখন সাবলম্বী হয়ে ওঠেছে। ১২ লাখ টাকা দিয়ে খামার শুরু করলেও শঙ্কা কাটিয়ে এখন পাঁচগুন লাভের হাতছানি দিচ্ছে তরুণ উদ্যেক্তা জুবায়ারের পশু খামারটি।
আসন্ন ঈদুল আযাহায় যশোর ও তার পাশ্ববর্তী জেলা শহর এমনকি দূর দুরান্ত হতে পশু কোরবানির জন্য দুম্বা কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছে বলে নিশ্চিত করেন শিক্ষার্থী জুবায়ের। তার খামারে ৮০ হতে সর্বোচ্চ ১৭০ কেজি ওজনের দুম্বা রয়েছে জানিয়ে জুবায়ের প্রত্যাশা করেন কুরবানী ঈদে ৭০ হতে ৮০ লাখ টাকার দুম্বা বিক্রি হবে। দুম্বা ছাড়াও জুবায়ের তার খামারে রেখেছে গরু ও ছাগল।
সরকারী প্রণোদনা পেলে তার খামার আরো বড় হবে বলে আশাবাদী জুবায়ের। দুম্বা চাষ লাভজনক হওয়ায় বেকার তরুণদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান জোবায়ের। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন,তাসলিম জোবায়ের একজন সফল উদ্যোক্তা। তাকে দেখে উপজেলায় আরো অনেকে দুম্বা পালনে আগ্রহ দেখাচ্ছে। প্রানী সম্পদ অধিদপ্তরের পক্ষ হতে তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও পরামর্শসহ সব ধরনের সহযোগীতা দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









