রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:১৬ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ১০:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের দরগা ঈদগাঁহ মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় কৃষক মাঠ দিবসটি বাস্তবায়ন করে হারভেস্টপ্লাস বাংলাদেশ ও আয়োজন করে ইএসডিও।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ইউপি সদস্য মোছা. রুনা লায়লা।

ইউপি সদস্য রুনা লায়লা তার বক্তব্যের শুরুতেই হারভেস্টপ্লাস ও ইএসডিও কে ধন্যবাদ জানান এরকম মানব সেবা মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য। তিনি বলেন, ‘‘এখন থেকে তিনি তার কার্যক্রমের মাধ্যমে জিংক পুষ্টির গুরুত্ব জনগণের মাঝে প্রচার করবেন।’’

এসময় বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ী সরকারপাড়া জামে মসজিদের ইমাম, কদম রসুল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব বাবুল চন্দ্র দেবনাথ, ধান ব্যবসায়ী জনাব রমজান আলী, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম উপস্থিত থেকে বক্তব্য দেন।

কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনিয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্যসহ ব্রিধা-১০২ বিষয়ে বিশদ আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাহেরা নাজনিন ও ওয়াজ কুরনি এবং ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম ও পিও মো. আবু তালহা শিশির।

আ/ঠা/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.