রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম

আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম

নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (৯)। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।


কাওছার/এ/ন্যাশ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.