দিনাজপুরের বিরামপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইলিয়ন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নে কৃষ্ণবাটি (আখিরাপাড়) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার সুনীল কিসকুর ছেলে।
জানা গেছে, দুপুর দুইটার দিকে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি ভ্যান ইলিয়নকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









