নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) দিনব্যাপী উপজেলার খানপাড়া এলাকায় খানপাড়া ঝংকার যুবসংঘের উদ্যোগে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।
এর উদ্বোধন করেন মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে তিনজন চিকিৎসক অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেন। চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, “যুব সমাজের এমন উদ্যোগ প্রশসংসার দাবিদার। আমি সবসময় সামাজিক সংগঠনের পাশে থাকি। আজ নিজ গ্রামে এমন একটি সংগঠন দেখে খুব ভালো লাগছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও আমি এই সংগঠনের পাশে থাকবো।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









