মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:১৫ এএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১১:১৫ এএম

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ইসলাম ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের ২য় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৮ দিন সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আগামী ২৫ মে (সোমবার) থেকে ১লা জুন (সোমবার) পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটান এর সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গত সোমবার (১৮ মে) ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্হলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। 

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ রাখার একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্হল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও ভুটান আমদানি-রপ্তানি এসোসিয়েশনকে দেওয়া হয়েছে। 

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। 

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, বন্দরে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পরিসেবা স্বাভাবিক থাকবে। 

বুড়িমারী স্হল শুল্ক স্টেশন (কাস্টমস) এর সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দেশের আমদানি-রপ্তানি নিরবিচ্ছিন্ন ভাবে রাখার অভিপ্রায়ে জাতীয় রাজস্ব বোর্ড ২৫-৩১ মে (ঈদের দিন) ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউজ ও স্হল শুল্ক স্টেশন (কাস্টমস) সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে।

 সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) এর কিছু  অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

র/পা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.