সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদিত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদিত

রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শিক্ষা উপদেষ্টা ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের টেলিফোনের মাধ্যমে এই সুখবর জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করলে সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায়।

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.