ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল আওয়ালকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়াও উপাধ্যক্ষ হিসেবে চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হায়দার আলী খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. আব্দুল আওয়াল ও ডা. মো. হায়দার আলী খানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাগণকে ২৫ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









