বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

আজ (বুধবার) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস‌্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ‌্য জানান।   

শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদের শূন্য সংখ্যা ৬৫৬টি এবং সদ্য সরকারিকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের শূন্য সংখ্যা ২ হাজার ৪১০টি। এ ছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য মোট ১ হাজার ৩৪৪টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি। এই শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ'র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ২৯ মার্চ, ২০২৬ তারিখে শূন্যপদ সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্য পদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.