জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাসে হবে। আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেবে।
আগামী রোববার থেকেই এ নিয়ম চালু হচ্ছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সংবাদ সম্মেলন হয়।
কোন কোন স্কুলে এ নিয়ম চালু হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা করোনা না যে আমরা জোর করে করব, এটা ব্লেন্ডিং এডুকেশন। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে। এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।
তিনি আরও বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।
এ সিদ্ধান্ত আগামী শনিবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন।’ ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।
মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, তবে সব প্রতিষ্ঠানে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষা ব্যবস্থায় ধস নামে।
মহানগরীর যেসব স্কুলে শিক্ষার্থিরা গাড়ি করে স্কুলে যায় পর্যারক্রমে তাদের এ প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় অফিসসূচিতে পরিবর্তনসহ, সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হচ্ছে শিক্ষাখাতও। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণি-কার্যক্রম চালুর পথে নীতিনির্ধারকরা। তবে, শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের সময় যাতে নিরবচ্ছিন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়। পাশাপাশি, অনলাইনে বিড়ম্বনায় পড়লে সেই শিক্ষার্থীদের অফলাইন ক্লাসে সময় দেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









