রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৫০তম বিসিএস

প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পিএসসির নির্দেশনা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পিএসসির নির্দেশনা

আগামী ৩০ জানুয়ারি, ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

নির্দেশনাগুলো–

১. পরীক্ষা হলে বই পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মোনাইল ফোনে এস.এম.এস. প্রেরণ করা হবে। এস.এম এস. বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।

৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারেও প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

৪. সকাল ৯.৩০ মিনিটের মধ্যে সকল পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.